সেই রামদা খুঁজে বের করে দিল রিফাত ফরাজি

বরগুনায় আলোচিত রিফাত শরীফকে কু**** হ***য় ব্যবহৃত একটি রাম*দা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের ডোবা থেকে রাম*দাটি উদ্ধার করা হয়। এই রাম*দাটি দিয়েই রিফাত শরীফকে প্রকাশ্যে কোপানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানিয়েছেন, সকালে রিফাত ফরাজিকে সঙ্গে নিয়ে তার দেখানো ডোবা থেকে রাম*দাটি উদ্ধার করা হয়েছে।

এদিকে আজ ভোর সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হ***য় জড়িত অভিযোগে আরিয়ান শ্রাবন নামে একজনকে গ্রে*** করা হয়েছে। তার বাসা বরগুনার বাজার সড়কে। সে ওই এলাকার ইউনুস সোহাগের ছেলে বলে জানান ওসি (তদন্ত)।

এনিয়ে এ মামলায় ১১ জনকে গ্রে*** করলো পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড ব*ন্দুকযু**ে নি*** হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত এজাহারভুক্ত ৩ জনসহ ৬ জন হ***র সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি ৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।