“সুস্থ দেহ , ভালো জীবন” স্লোগানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে DHAF ফাউন্ডেশন

বিশ্বব্যাপী দিন দিন ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, আকান্ত হয়েছে কয়েক লক্ষ মানুষ। বাংলাদেশেও হানা দিয়েছে এ ঘাতক ভাইরাস। মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে টাংগাইল এর বাসাইল উপজেলার সেচ্ছাসেবী সংগঠন Diabetes and Hypertension Awareness Foundation(DHAF)।

করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার সারা দেশ লক ডাউন ঘোষনা দিয়েছে, এরই ধারাবাহিকতায় উদ্যোগে কর্মহীন শতাধিক পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি ।DHAF- এর উদ্যোগে আত্ম মানবতার কল্যাণে শতাধিক ত্রাণ, ৪০০ মাস্ক ও ওষুধ কিনার জন্য নগদ অর্থ বিতরণ।

DHAF- (Diabetes and Hypertension awareness foundation ) – সুস্থ দেহ , ভালো জীবন- এই স্লোগান এর ভিত্তিতে মায়ের স্মরণে নিজ গ্রামের ও বাসাইল-এলাকা বাসির কল্যাণের উদ্দেশ্যে আমেরিকান প্রবাসী ডাক্তার.আক্তার জামান(এমবিবিএস, পিজিটি, এমডি, এফ এ সি পি) জনগণের সাস্থ সেবার উদ্দেশে একটি অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করেছেন। করোনারি মহামারীতে গ্রামবাসীর খাদ্যা সাহায্যের জন্য ও কিছু আর্থিক দান এর জন্য ১৯ মে রোজ মঙ্গলবার তার অনুপস্থিতিতে মো: মনিরুজ্জামান ও DHAF এর কর্মীরা দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ ও নগদ অর্থ প্রদান করেন।

উল্লেখ্য দেশে গত ২৪ ঘন্টায় নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২২ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৮ জনে।