সুপারস্টার নায়িকাদের টক্কর দিলেন মৌনি রায়

কোচবিহারের মেয়ে তিনি। এক কথায় খাটি বাঙালি। এই বাঙালি কন্যাই কি না এবার টক্কর দিলেন বলিউডের সুপারস্টার নায়িকাদের।

বলিউড সূত্রে জানা যায়, বলিউডে অভিষেক ফিল্ম দিয়েই ১০০ কোটির ঘরে ঢুকে পড়েছেন মৌনি রায়। অর্থাত অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’-এ অভিনয় করে পুরো বলিউডকে চমকে দিলেন মৌনি। এর আগে সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, আসিন, দিশা পাটানি, ইলিয়ানা ডি’ক্রুজ, সানায়া মালহোত্রা প্রথম সিনেমা দিয়ে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেন।

আমির খানের বিপরীতে ‘গজনি’-তে অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন আসিন। আর এই সিনেমাই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়লে, আসিনের গ্ল্যামারও বাড়তে শুরু করে। ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েন দিশা পাটানি। ‘দঙ্গল’ দিয়ে বলিউডে আসেন শানায়া মালহোত্রা। এখনও পর্যন্ত এই সিনেমা ৩৮৭.৩৯ কোটির ব্যবসা করেছে।

‘দাবাং’ দিয়ে বলিউডে ডেবিউ করেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। সালমান খানের এই সিনেমাও মুক্তির কয়েক দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। সালমান খানের বিপরীতে ‘জয় হো’ দিয়ে ডেবিউ করেন ডেইজি শাহ। এই সিনেমাও মুক্তির পর তড়িঘড়ি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। ‘বারফি’ দিয়ে বলিউডে হাতেখড়ি হয় ইলিয়ানা ডি’ক্রুজের। মুক্তির পর পরই এই সিনেমা ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে।

অভিষেক সিনেমার পর থেকেই বলিউডে নিজেদের জায়গা পাকাপোক্ত করে ফেলেন বলিউডের এই অভিনেত্রীরা। আর এবার সেই তালিকায় ঢুকে পড়লেন বাঙালি কন্যা মৌনি রায়ও। টেলিভিশনের জগত থেকে বেরিয়ে তারপর পরই অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে বলিউডে ১০০ কোটির গ্ল্যামারস ক্লাবে ঢুকে পড়লেন মৌনি। যা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত বলিউড।