সিলেটকে হারিয়ে ‘শীর্ষে চারে’ রাজশাহী কিংস

শেষ হল চট্টগ্রাম পর্ব। আগামী ১ তারিখ থেকে আবারো মিরপুরে গড়াবে বিপিএলের শেষ পর্ব। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল থেকে বিদায় নিল দুই দল।

১১ ম্যাচে দুই জয় নিয়ে বিপিএলে আগেই বিদায় নিশ্চিত করেছিল খুলনা টাইটান্স। তাদের পর আজ দ্বিতীয় দল হিসেবে রাজশাহীর কাছে হেরে ১১ ম্যাচে ৪ জয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল সিলেট সিক্সার্স।

সিলেটকে বিদায় করে পয়েন্ট টেবিলের ‘শীর্ষ চার’ উঠে এসেছে রাজশাহী কিংস। ১২ ম্যাচ শেষে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২। এর ফলে ‘প্লে-অফের’ আশা বাঁচিয়ে রাখলো তারা।

৭টি করে জয় নিয়ে ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে কুমিল্লা, রংপুর ও চিটাগাং। এবার বাকি এক স্থানের জন্য লড়বে ঢাকা ডাইনামাইটস ও রাজাশাহী।