চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শনিবারের (১২ জানুয়ারি) ম্যাচে মাঠে নামছে চিটাগং ভাইকিংস, খুলনা টাইটান্স, ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স।

দিনের প্রথম এবং আসরের ১১তম ম্যাচে দুপুর দেড়টায় ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স।
এই ম্যাচের আগে দুটি ম্যাচ খেলা চিটাগং ভাইকিংস একটি জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। অন্যদিকে তিনটি ম্যাচ খেলে সবগুলো ম্যাচেই পরাজয় বরণ করা খুলনা টাইটান্সের অবস্থান পয়েন্ট টেবিলের একদম তলানিতে।
দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়তায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স। আগের ম্যাচের মত এই ম্যাচও অনুষ্ঠিত হবে মিরপুরে, অর্থাৎ দর্শকরা এক টিকিটেই দেখতে পারবেন বিপিএলের ১১তম ও ১২তম ম্যাচ। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলা ঢাকা তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে দুই ম্যাচে এক জয় ও এক হারে সিলেট সিক্সার্স রয়েছে টেবিলের পঞ্চম স্থানে।
ঢাকা ডায়নামাইট: হজরতউল্লাহ জাজাই, সুনীল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), মিজানুর রহমান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন।সূত্র: স্পোটসনিউজ টুয়েন্টিফোর
