সিরিজ জয়ের দিনে কে কি পুরষ্কার পেলেন দেখে নিন

টেষ্ট সিরিজ হেয়াইটওয়াশ হয়ে ওয়ানডে সিরিজে ঘুরে দাড়ায় টাইগাররা। ১ম ওয়ানডেতে জয় তুলে নেয় ২য় ওয়ানডেতে জেতাম্যাচ হেরে বসে মুশফিক তামিমরা।সিরেজের শেষ শ্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল মাঠে নামে বাংলাদেশ।

এ ম্যাচে টস জিতে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ব্যাটিং দৃঢতায় ৬ উইকেট হারিয় বাংলাদেশ সংগ্রহ করে ৩০১ রান। ৩০২ রানের লক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ২৮৩ রান। ফলে ১৮ রানে জয় পায় বাংলাদেশে। সেইসঙ্গে তৃতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ নেয়।

আজকের ম্যাচে ম্যাচ সেরা পুরষ্কার পেয়েছেন ১০৩ রান করা তামিম। এছাড়া এই ম্যাচে সেফেস্ট ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন ৪৯ বলে দুর্দান্ত ৬৭ রান করা মাহমুদুল্লাহ।

এছাড়াও সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২ সেঞ্চুরি এবং ১ হাফসেঞ্চুরি করা তামিম ইকবাল।অপরদিকে সিরিজের স্টাইলিশ প্লেয়ার নির্বাচিত হয়েছেন শিরমান হেটমায়ার।শেষ ম্যাচের স্টাইলিশ প্লেয়ার নির্বাচিত হয়েছেন রাভমান পাওয়েল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজি রয়েছে ৩ ম্যাচের আগামি ৩১ জুলাই প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।