সাকিব অাল হাসান এর মত নক্ষত বিশ্বে নেই বললেই চলে। নিজের জাত সবসময় তিনি চিনিয়ে থাকেন। খেতাব পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডারের।বর্তমানে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে।
ক্যারিবীয় সফরে ওয়ানডে সিরিজ শেষ করে সাকিবের নেতৃত্বে টাইগাররা ৩১ জুলাই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে। তারপর ৪ ও ৫ আগস্ট সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রওয়ানা হবে বাংলাদেশ দল।

আগস্টের ৮ তারিখ থেকে শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। চলতি আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলার কথা ছিল সাকিবের। এরইমধ্যে দলটিকে জানিয়ে দিয়েছেন এবারের আসরে খেলা হচ্ছে না তার। কারণ ফ্লোডিয়ায় সিরিজ শেষ করেই দেশে ফিরছেন টাইগারদের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।
দেশে ফিরেই আবার বিমান ধরবেন সৌদি আরবের। উদ্দেশ্য পবিত্র হজের।বিষয়টি নিশ্চিত করা হয়েছে সাকিবের পরিবারের পক্ষ থেকেই। গত বছরের ডিসেম্বরে পরিবার নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছিলেন সাকিব।সাকিবের পরিবর্তে বার্বাডোজ দলে নিয়েছে অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।তবে সাকিবের অভাব দলটি পূরন করতে পারে কিনা সেটা দেখার বিষয়।
