ছোট পর্দার পরিচিত অ’ভিনেত্রী পারসা ইভানা। সম্প্রতি একটি গনমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অ’ভিনেত্রী জানালেন কেমন কাটলো বিগত বছর।ইভানা একনাগাড়ে বলে গেলেন‘২০২০ সালটা সবারই খা’রাপ গেছে। আমাদের আশা ছিল না এমনটা হবে।
প্রত্যেক বছর যখন শুরু হয়, তখন একটা প্রত্যাশা ও পরিকল্পনা থাকে, এভাবে শুরু করব। এ বছর যে পরিকল্পনা ছিল, করো’নার জন্য সেটা হয়নি। আসলে ২০২০ সালে আমি একটি জিনিস শিখেছি, কোনো কিছু প্ল্যান করে আসলে হয় না। আল্লাহ যেটা চাইবেন, সেটাই হবে। তাই ২০২১ নিয়ে আমা’র কোনো প্রত্যাশা নেই। যেভাবে যাচ্ছে, সেভাবে যাবে।
২০২০ খা’রাপ গেছে, আবার ভালোও গেছে আমা’র ক্যারিয়ারের জন্য। আমি বেশ কিছু কাজ করেছি, যেগুলো খুব ভালো গেছে। সো, ২০২০ আমা’র ক্যারিয়ারের জন্য ভালো ছিল। চেষ্টা করেছি করো’নাকালে দর্শককে ভালো ভালো কাজ উপহার দিতে আর ভালো ভালো কাজ করতে।’
অ’ভিনেত্রীর যেহেতু আগামী বছর নিয়ে কোনো পরিকল্পনা নেই, তাই প্রশ্ন করাটা ঠিক হবে কি না; ভাবতে ভাবতে জানতে চাওয়া হলো, আমাদের দেশে তো অনেকেই ওটিটি প্ল্যাটফর্মে ঝুঁকছেন। নতুন এই মাধ্যমে আপনার দেখা মিলছে না কেন?
ইভানা যেমন উত্তর দিলেন, তাতে এটা স্পষ্ট—তাঁর ইচ্ছে আছে, কিন্তু নিজেকে প্রমাণ করার মতো চরিত্র ঠিক ব্যাটে-বলে মিলছে না। অ’ভিনেত্রীর ভাষ্যে সেটা এমন, ‘আমা’র ইচ্ছে আছে। যদি কোনো ভালো ক্যারেক্টার পাই, ভালো গল্প—যেটাতে আমি আমাকে ভাঙতে পারব। দর্শক আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, তার থেকে ভিন্ন যেন কিছু হয়; এমন কোনো অফার পেলে বা পরিচালকেরা যদি আমাকে নিয়ে সাহস করেন যে আমি পারব; তাহলে অবশ্যই করব।’
পারসা ইভানা ‘শোবার ঘর’ শিরোনামে একটি নাট’কে কাজ করেছিলেন। নাট’কে তাঁকে সাহসী চরিত্রে (সমালোচকদের মতে) দেখা মিলেছে, যেটা নিয়ে সমালোচনাও হয়েছিল। ওই ধরনের চরিত্রে আর দেখা মিলছে না কেন?
পারসার জবানে এই মেলা না মেলার কারণটা এমন, ‘নাট’কটা ছিল স্বামী-স্ত্রী’র গল্পের। যেটা আসলে ইউটিউবের জন্য নির্মাণ করা হয়েছিল। আমি এখন টিভি নাট’ক বেশি করছি। টিভিতে আমাদের একটু দায়বদ্ধতা থাকে, ইউটিউবে তেমনটা থাকে না। ওই নাট’কে আমা’র ক্যারেক্টার যতটুকু ডিমান্ড করেছে, আমি ততটুকু করেছি। এখন টিভি নাট’ক বেশি করছি, তাই ওভাবে দেখা যাচ্ছে না। একই ক্যারেক্টার তো মানুষ বারবার প্লে করতে চায় না। ভবিষ্যতে যদি ভালো কোনো ক্যারেক্টার আসে, কিংবা ক্যারেক্টারের প্রয়োজনে যদি সাহসী রোল প্লে করতে হয়, যদি আমা’র কাছে মনে হয় আমাদের দেশের জন্য মানে দর্শক এটা মেনে নিতে পারবে, সেই হিসেবে আমি জাজ করে ক্যারেক্টারটা করব।’
ফোন রাখার আগে সবশেষ প্রশ্নে পারসা ইভানার কাছে জানতে চাওয়া, শোবিজের তারকাদের প্রে’ম-বিয়ে নিয়ে প্রচুর গুঞ্জন থাকে। আপনাকে ঘিরে কী’ গুঞ্জন আছে বলে আপনি শুনেছেন?
পারসা ইভানা যে উত্তরটা দিয়েছেন, সেটা অনেকের জন্যই কিন্তু সুখবর! সেই উত্তরটা হচ্ছে, ‘আমা’র নামে কোনো রিউমা’র নেই। আমি সাড়ে ছয় বছর একজনের সঙ্গে রিলেশনে ছিলাম। কিন্তু সাম হাউ এটা ওয়ার্ক করেনি। ২০২০ সালে আমাদের ব্রেকআপ হয়েছে। এটা অনেকেই জানত। রিউমা’র নেই। আমি এখন সিঙ্গেল।’ পরিকল্পনা যেহেতু ধাতে নেই, দেখা যাক, ২০২১ সালে পারসা ইভানার কপালে কী’ আছে!
