সাহরি খেয়েও রোজা হলো না মা-ছেলের

খাগড়াছড়ি অন্যদিনের মতোই রোজা রাখার উদ্দেশ্যে সাহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল আয়েশা খাতুন সহ পরিবারের বাকি সদস্যরা। এমন সময় হঠাৎ বজ্রপাত কেড়ে নিল ঘরে থাকা মা ও ছেলের প্রাণ।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম বড়নাল ইউনিয়নের করিম মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- আয়েশা খাতুন (৫৫) ও তার ছেলে মো. আব্দুল মমিন (২২)। এ সময় একই পরিবারের আরো দুইজন আহত হন। আহতরা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সনাহিদ উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।