সারেগামাপার ফাইনালে দর্শক ভোটে জয়ী নোবেল

আমাদের দেশের মানুষের মধ্যে ভারতের রিয়েলিটি শো সারেগামাপা’র যে জনপ্রিয়তা তার বড় কারণ বাংলাদেশি প্রতিযোগী নোবেল।

ভারতের দর্শকদের মাঝেও যে নোবেল তুমুল জনপ্রিয় তা বোঝা গেল সারেগামাপা’র এবারের আসরের চূড়ান্ত পর্বে এসে।

গতকাল শনিবার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সেখানে মোস্ট পপুলার ভিওয়ার্স চয়েস এ্যাওয়ার্ড জিতে নিয়েছেন বাংলাদেশের নোবেল।

অন্যদিকে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন অর্থাৎ প্রথম হয়েছেন অঙ্কিতা। দ্বিতীয় হয়েছেন যুগ্মভাবে গৌরব ও স্নিগ্ধজিত। আর তৃতীয় স্থান অধিকার করেছেন প্রিতম।

উল্লেখ্য, ভারতের টিভি চ্যানেল জি বাংলার রিয়েলিটি শো `সারেগামাপা` তে অংশ নিয়ে দুই বাংলাতেই সাড়া ফেলে দেন বাংলাদেশের নোবেল। শুরু থেকেই সেখানকার বিচারকসহ সকলের মন জয় করে নেন এই তরুণ। প্রতিযোগীতার মাঝপথেই তিনি সৃজিত মুখার্জীর ছবিতে প্লেব্যাকও করে ফেলেছেন