ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে অ’দ্ভু’ত কা’ণ্ড ঘ’টিয়েছেন এক যুব’ক। প্রার্থীর সমর্থনে সারা শরীরে বোতল লাগিয়ে কেন্দ্রের বাইরে ঘোরাঘুরি করছিলেন তিনি। এ সময় তাকে আ’ট’ক করেন ম্যাজিস্ট্রেট।
কালীগঞ্জ পৌরসভার হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘ’টনা ঘ’টে। আটকের নাম শরিফুল ইসলাম। তিনি হেলাই গ্রামের আনসার আলীর ছেলে।
কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা জানান, সারা শরীরে বোতল লাগিয়ে ঘোরাঘুরি করছিলেন শরিফুল।
এ সময় তাকে আ’টক করে ২০০ বোতল দিয়ে বানানো প্রতীক ভা’ঙতে বলা হয়। এরপর তাকে ছেড়ে দেয়া হয়। এদিকে, প্রার্থীর সমর্থনে বোতল দিয়ে শরীর মোড়ানো দেখে হতবাক হন ভোটাররা।
