অভিনেতা সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের বলিউডে অভিষেক ঘটে ২০১৮ সালে। তার প্রথম সিনেমা কেদারনাথ। যেখানে সহ-অভিনেতা ছিলেন প্রায়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
নিজের অভিনেত্রী হয়ে ওঠার পেছনে সুশান্তের অবদানের কথা প্রায় সময়ই বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকেন সারা। আবারও সুশান্তের প্রসঙ্গ তুলে আনলেন এই অভিনেত্রী।
মুক্তির অপেক্ষায় রয়েছে সারা আলি খানের সিনেমা ‘আতরাঙ্গিরে’। আনন্দ এল রাইয়ের পরিচালিত এই সিনেমায় সারার বিপরীতে রয়েছে ধানুস ও অক্ষয় কুমার। সেটিরই প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সাইফ কন্যা।
সম্প্রতি বলিউড হাঙ্গামায় একটি সাক্ষাৎকার দিয়েছেন সারা আলি খান। সেখানে এক প্রশ্নের জবাবে ওঠে আসে, কীভাবে রিংকু (আতরাঙ্গিরে সিনেমায় সারার চরিত্রের নাম) চরিত্রটি সারার ভেতরে প্রতিষ্ঠা পায়।
তখনই এই অভিনেত্রী বলেন, কেদারনাথের শুটিং করার সময় সুশান্ত আমাকে বলেছিল, ‘সারা তুই এই দৃশ্যটা করছিন না, এটা করছে মুক্কু (কেদারনাথে সারার চরিত্রের নাম)।’ আতরাঙ্গিরে করার সময় রিংকু চরিত্র নিয়েও একই কথা বলেছেন আনন্দ স্যার, যোগ করেন তিনি।
