পিছিয়ে নেই শ্বেতা বসু প্রসাদ। গত বছরও তার অভিনীত তিনটি সিনেমা মু’ক্তি পেয়েছে। শুধু তাই নয়, ‘হোস্টেজেস’ ও ‘হাই’ নামে তার অভিনীত দুটি ওয়েব সিরিজও মু’ক্তি পায়। বর্তমানে ‘জমুন’ ও ‘ইন্ডিয়া লকডাউন’ নামে দুটি সিনেমা’র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্বেতা। তবে দীর্ঘদিন পর রোহিত মিত্তলের স’ঙ্গে বিবাহবি’চ্ছেদ নিয়ে আবারও মুখ খু’লে ছেন এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে শ্বেতা বসু প্রসাদ বলেন, দশ বছর বা আরো বেশি সময় একস’ঙ্গে সংসার করার পরও অনেক দম্পতিকে আ’লাদা হয়ে যেতে দেখেছি। ছয়-আট মাস পর আমা’র আর রোহিতের বিবাহবি’চ্ছেদ হয়। সাধারণ বি’চ্ছেদের মতো এর অনুভূতি খুব স্বা’ভাবিক ছিল।
তার কথায়, ডিভোর্স শব্দটি শুনতে অনেক বড় মনে হয়, তবে আমা’র বিবাহবি’চ্ছেদের অভিজ্ঞতা খা’রাপ ছিল না। অবশ্যই এটি দুঃখজ’নক ঘ’টনা, কারণ বি’চ্ছেদের ঘ’টনায় কেউই আনন্দ পায় না। কিন্তু আমা’র পাশে চমৎকার একটি পরিবার রয়েছে।
বিবাহবি’চ্ছেদ হলেও সাবেক স্বামীকে নিয়ে কটু কথা বলেননি অভিনেত্রী, বরং রোহিতের প্রশংসা করে বলেন, রোহিতের স’ঙ্গে আমা’র অনেক স্মৃ’তি। আমাদের অনেকগুলো সুন্দর মু’হূর্ত আছে। তার কাছ থেকে সব সময় অনুপ্রেরণা পেয়েছি। এত দিন আমা’র পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ। জীবনের সব বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, এমন তো না-ও হতে পারে! কিছু বই না হয় অস’ম্পূর্ণই থাকুক। কিন্তু সেই বইটা ভালো ছিল না, এমনটা ভাবা ঠিক হবে না।
২০১৮ সালের ১৩ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক রোহিত মিত্তলকে বিয়ে করেছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। কিন্তু বছর না ঘুরতেই বি’চ্ছেদের পথ বেছে নেয় তারা।
