সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জন মাদক ব্যবসায়ীসহ ৫৯ জনকে আটক হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৫ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে-সাতক্ষীরা থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ১৩ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৭ জন, শ্যামনগর থানা ১১ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৪ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ৫ জনকে আটক করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
