সাকিব আউট, ২ উইকেট হারিয়ে ১০ ওভার শেষে দেখুন সর্বশেষ সংক্ষিপ্ত স্কোর

লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত। মঙ্গলবার ইংল্যান্ডের কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৯ রানের পাহাড় গড়ে ভারত। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান লোকেশ রাহুল (১০৮) ও মহেন্দ্র সিং ধোনি (১১৩)। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় দলকে শুরুতেই চেপে ধরেন মোস্তাফিজুর রহমান। দলীয় মাত্র ৫ রানেই ভারতীয় উদ্বোধনী জুটি ভাঙেন কাটার মাস্টার। জবাবে এখন ব্যাট করতেছে বাংলাদেশ।

বাংলাদেশ= ৪৯/২ , ওভার=১০ । লিটন দাস=২০ , সৌম্য সরকার= ২৫ (আউট), সাকিব আল হাসান= ০(আউট)।

বাংলাদেশ স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত।

ভারত স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।