শেষটা ভালো করতে পারল না বাংলাদেশ। বছরের শুরুটা যেমন দূর্দান্ত ছিল টাইগারদের শেষটাও হয়তো তেমনি হতে পারতো। কিন্তু মিরপুরে শেষটা রাঙিয়ে রাখতে পারলো না টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৫০ রানের ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। ২ ক্যারবীয় তারকার কাছেই বলতে গেলে শেষ ম্যাচ হেরেছে টাইগাররা। ব্যাট হাতে লিউসের তান্ডবী ৩৬ বলে ৮৯ রানের ইনিংস ও কিমো পলের ৫ উইকেট। এই দুজনই টাইগারদের সিরিজ জয়ের স্বপ্ন কেড়ে নিয়েছে।
তবে ম্যাচ হারের জন্য সাকিবের চোখে কারণটা ভিন্ন। তার মতে হঠাৎ করেই ব্যাটিং ধ্বসই বাংলাদেশের ম্যাচ হারের কারণ।
‘যেভাবে বল হাতে আমরা খেলায় ফিরে এসেছিলাম এটা এক কথায় দূর্দান্ত ছিল। আমি মনে করি এটা ১৮০ রানের পিচ ছিল। ব্যাট হাতে আমরা নিশ্চিত ছিলাম না কিভাবে আমাদেরকে লক্ষ্যে পৌছাতে হবে। আমাদের শুরুটা ভালো হয়েছিল। একসময় প্রথম ৪ ওভারেই ৬০ রান পার করেছিল ব্যাটসম্যানরা। কিন্তু এরপরই হঠাৎ করে নিয়মিত বিরতিতে উইকেটের পতনে ম্যাচ থেকে আমাদেরকে ছিটকে দিয়েছে।’
টি-টোয়েন্টি সিরিজে বেশ কিছু টাইগারের উজ্জল পারফম্যন্স নজরে পড়লেও সাকিবের নজরে কেড়েছে লিটন ও মিরাজ। তার মতে ক্যারবীয়দের বিপক্ষ দূর্দান্ত ছিল এই দুই টাইগার।
‘বেশ কিছু খেলোয়ারই এই সিরিজে উঠে দাড়িয়েছে। কিন্তু তাদের মধ্যে লিটন ও মিরাজ খুব ভালো ছিল। লিটন ব্যাট হাতে দূর্দান্ত খেলেছে এছাড়া মিরাজও বেশ ভালো বোলিং করেছে।’
