সাকিব আল হাসানকে একবার প্রশ্ন করা হলো- শাহরুখ খানের বাসার পার্টিতে গিয়ে কি দেখলে? সাকিব লজ্জিত মুখে বললেন- হৃত্বিক রোশনের সাথে দেখা হয়েছিল। তিনি নিজে এসে বললেন- হাই, আমি হৃতিক! হৃতিক এতোবড় স্টার, কে না চেনে। তার বিনয় দেখে মুগ্ধ হয়েছি!
সাকিব আল হাসানকে নিয়ে হুমায়ূন আহমেদ লিখেছিলেন- ব্যক্তিগতভাবে এই তরুণকে আমি চিনিনা, কিন্তু তার খেলা মুগ্ধ হয়ে দেখি। এক ঢিলে দুই পাখি মারার এরকম অস্ত্র আগে কখনো দেখিনি।
এখন দেখা যাচ্ছে, শুধু হুমায়ূন আহমেদ না সারা পৃথিবীই এরকম অলরাউন্ডার অস্ত্র আগে কখনো দেখেনি!
বাংলাদেশের কেউ কখনো কোনোকিছুতে পৃথিবীর এক নম্বরে গিয়েছে? কেবল একজন বাদে! তিনি সাকিব আল হাসান! উনি পুরো পৃথিবীর এক নম্বর অলরাউন্ডার। পুরো ভারতবর্ষে সাকিব আল হাসান একটাই!
