বিশ্বকাপের লিগের সেরা ফর্মে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজকে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছিলো ৩৮৭ রানের বড় লক্ষ্য সামনে রেখে। ইনিংসের শুরুতেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

সে চাপের মুখে বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন সাকিব। তার আগে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি ছিলো মাহমুদুল্লাহ রিয়াদের। এর আগের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের বিপক্ষেও পেয়েছিলেন হাফসেঞ্চুরি। প্রোটিয়াদের বিপক্ষে করেন ৭৫ আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রান।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় উপরে রয়েছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ২৬০ রান করে সবার উপরে রয়েছেন সাকিব আল হাসান। সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন। অনেক কিংবদন্তী অভিনন্দন জানিয়েছে সাকিবকে।
