বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ বুধবারের (১৬ জানুয়ারি) দিনের প্রথম খেলায় মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস।
আজকের দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
ইতিমধ্যে ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
ঢাকা ডায়নামাইটস:
হজরতউল্লাহ জাজাই, সুনীল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মোহাম্মদ নাঈম, রুবেল হোসেন, আলিস ইসলাম।
রাজশাহী কিংস:
মুমিনুল হক, লরি ইভান্স, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, রায়ান টেন ডেসকাট, জাকির হাসান, ক্রিশ্চিয়ান জঙ্কার, ইসুরু উদানা, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান।
