নিজের স্পেলের শেষ ওভারে বেনি হাওয়েলকে এলবো বিফোর উইকেটে পরিণত করেন সাকিব। সে ওভার থেকে কোনো রানও খরচ করেননি ঢাকা অধিনায়ক। হাওয়েলের এ উইকেটটি ছিলো চলতি বিপিএলে সাকিবের ২২তম উইকেট।বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড এটি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের এক আসরে ২২ উইকেট নেয়ার ঘটনা রয়েছে মোট ৪টি। যার দুইটিই করেছেন সাকিব আল হাসান। বিপিএলের আগের আসরেও ২২ উইকেট শিকার করেছিলেন তিনি।
বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড

১. কেভন কুপার (বরিশাল বুলস) – ৯ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট (২০১৫)২. তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স) – ১২ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট (২০১৯)৩. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) – ১৩ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট (২০১৭) ৪. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) ১৪ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট (২০১৯)
৫. আবু হায়দার রনি (কুমিল্লা ভিক্টোরিয়ানস) – ১২ ম্যাচে ২১ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৪ উইকেট
