আলোচনা করে কিছুই হবে না, এই সরকারকে সরাতে হলে যুদ্ধের বিকল্প নেই, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নিয়েই নামতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমর।
সোমবার (১ মার্চ) বেলা ৩টায় ৪১ নং সড়কে হোটেল লেকশো’রে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী উদযাপন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত আসছে…
আরো পড়ুন: দেশবিরোধী একটি মহল সরকার হটানোর ষড়যন্ত্র করছে: কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার যখন দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে। তখন দেশবিরোধী একটি মহল সরকার হটানোর ষড়যন্ত্র করছে। সেসময় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
সোমবার (০১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কদের বলেন, বিএনপি পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে। তারা আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা শুরু করেছে। যে কোনো নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দিতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির ইউপি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে তারা তাদের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। দুর্নীতি ও সংঘাত ছাড়া বিএনপি জনগনকে কিছুই দিতে পারেনি। যে কারণে জনগন মুখ ফিরিয়ে নিয়েছে।
