সভাপতি পদে জয়ী হলেন ওম’র সানী

বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সংশ্লি’ষ্টদের সংগঠন ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডে’র নির্বাচন ২০২১ শনিবার(৬ ফেব্রুয়ারি) বিএফডিসিতে অনুষ্ঠিত হলো। এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওম’র সানী।

একবছর মেয়াদি ফিল্ম ক্লাবের এবারের নির্বাচনে সভাপতি পদে ২৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে ওম’র সানীর প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ১৫৮ ভোট।

ওম’র সানীর ছাড়াও তার পূর্ণ প্যানেলই জয় লাভ করেছে। ওম’র সানীর প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক পলা’শ (৩১৫), নজরুল রাজ (২৯২) , সৈয়দ রাফিউদ্দিন সেলিম (২২৭), ইঞ্জিনিয়ার এম এ জাহান (২৭৬), শ্রী অজিত রায় নন্দী (২৭২), মোঃ আবদুল্লাহ্ জেয়াদ (২৮৪), জাহিদ হোসেন (৩৩২), মোজাহারুল ইস’লাম ওবায়েদ (৩২৫), এম এ কামাল (২৮২) ও জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর (৩১২)।

শনিবার সকাল ১১টায় ক্লাবটির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হওয়ার পর দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সময়ে ভোট দিতে আসেন চিত্রনায়িকা রোজিনা, মৌসুমী, শিল্পী, সঙ্গীতা, জেবা, রত্না, পলি, নিঝুম রুবিনা, রাহা তানহা খান, সুবাহসহ অনেকেই। তবে বিগত বছরের মতো এ বছরের ভোটে তেমন তারকাদের দেখা যায়নি।