চিটাগাং পর্ব শুরুর আগে তার অবস্থান ছিল পয়েন্ট টেবিলে সবার শীর্ষে। ৭ ম্যাচে ৬ জয় নিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করেছিল মুশফিকের ভাইকিংস। কিন্তু সেই ঘটনা এখন কেবলই স্মৃতি হয়ে দাড়িয়েছে চিটাগাংয়ের জন্য।
চট্টগ্রামে এসেই যেনো নিজেদের হারিয়ে বসেছে মুশফিকের দল। শেষ তিন ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি তারা। মঙ্গলবার কুমিল্লার বিপক্ষে হারের পর ১০ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে তারা।

এমন অবস্থায় কোয়ালিফায়ারে পা রাখাই কুমিল্লার জন্য শঙ্কার হয়ে দাড়িয়েছে। পয়েন্ট টেবিলের অন্য দলগুলোর তুলনায় চিটাগাংয়ের নেট রান রেটের অবস্থা বরই করুণ। ১০ ম্যাচ শেষে ০.-২৬১ রান রেট নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান করছে তারা।
চিটাগাংয়ের শেষ দুই ম্যাচ হচ্ছে ঢাকা ও সিলেটের বিপক্ষে। দুই দলই ছেড়ে কথা বলবে না চিটাগাংকে। কারণ তাদেরও কোয়ালিফায়ারে যাওয়ার পথ খোলা রয়েছে। এমন সময় শুধু দুই ম্যাচের মধ্যে একটি জিতেও নিশ্চিত হতে পারবে না চিটাগাং। কারণ নেট রান রেট বাকি দলগুলোর তুলনায় তাদেরকে পিছিয়ে রাখছে।
