শ্রীলঙ্কাকে ডেকে নিয়ে রীতিমত ঘোলা পানি খাওয়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জয়ের পর শনিবার (৫ আগস্ট) তৃতীয়টিতে জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা। লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাটিং জাদু দেখান হেনড্রিকস। অভিষেক টেস্টে অসাধারণ সেঞ্চুরি উপহার দেন তিনি। যাতে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অভিষেকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে অভিষেক সেঞ্চুরি করা সর্বশেষ ব্যাটসম্যান বাভুমা। তৃতীয় প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে সে তালিকায় যুক্ত হলেন রিজা হেনড্রিকস। ওয়ানডেতে তার আগে এ কীর্তি করেছেন আরো ১৩ জন। তবে এই টপ অর্ডার ব্যাটসম্যান সবাইকে টপকে গেছেন রান তোলার গতিতে। মাত্র ৮ টি চার ও ১ ছক্কা মেরেছেন হেনড্রিকস। তবু ৮৮ বলে সেঞ্চুরি ছুঁতে কোনো সমস্যা হয়নি তার।
নিজের অভিষিক্ত ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর নিশ্চিত হেনড্রিকসের মন বেশ ফুরফুরা। তা তার কথায় বুঝা যায়। সিরিজ নিশ্চিতের পর এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কন্ডিশন সত্যিই অসাধারণ ছিল। তাছাড়া আমাদের হোম ক্রিকেটে খেলা হয়েছে। যাতে আমরা নিয়মিত খেলে থাকি। অভিষেক ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছি। তাই অনেকটা রোমাঞ্চিত। আর অভিষেক টেস্টে সেঞ্চুরি সত্যিই বিশেষ কিছু। সবে তো মাত্র শুরু। আশা করি ভবিষ্যতে আরো বেশি হবে।’
এ সময় ৭০ বলে ৯২ রান তোলা জিপি ডুমিনির ভূয়সী প্রশংসা করেন হেনড্রিক্স।
