এগ ভেজিটেবল পিৎজা
উপকরণ
ডিম ৮টি, সবজি ১ কাপ (সিদ্ধ করা) টমেটো, বরবটি, ফুলকপি, গাজর, মটরশুঁটি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, সয়াসস ১ চা চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, মাখন ৩ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. সব সবজি আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে সিদ্ধ করে টমেটো সস মেখে নিন।
২. ডিমের সঙ্গে লবণ, কাঁচা মরিচ কুচি, সয়াসস, ওয়েস্টার সস দিয়ে খুব ভালো করে ফেটে নিন।
৩. ওভেন ৫ মিনিট প্রিহিট করে নিন। পিত্জা ডাইসে মাখন ব্রাশ করে ডিমের মিশ্রণ ঢেলে দিন। ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১০ মিনিট বেক করে ওপরে সবজিগুলো দিয়ে আবার ১৫ মিনিট বেক করে নামিয়ে নিন।
ক্যারট কুকিজ
উপকরণ
গাজর আধা কাপ (চার কোনা করে কাটা), ময়দা ২ কাপ, চিনি গুঁড়া ২ টেবিল চামচ
ডিম ১টি, মাখন ২০০ গ্রাম, গুঁড়া দুধ ২ চা চামচ, লবণ এক চিমটি, বেকিং পাউডার ১ চা চামচ, জায়ফল গুঁড়া সামান্য।
যেভাবে তৈরি করবেন
১. মাখন, ডিম, চিনি গুঁড়া একসঙ্গে বিটার দিয়ে বিট করুন। ময়দা, গুঁড়া দুধ, লবণ, বেকিং পাউডার, জায়ফল গুঁড়া একসঙ্গে চেলে মিশ্রণের সঙ্গে মিশিয়ে গাজর দিন।
২. কুকিজের আকারে কেটে ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১৫-২০ মিনিট বেক করুন।
** গাজর সামান্য সিদ্ধ করে নিন।
** ওভেন ৫ মিনিট প্রিহিট করে নিন।
ভেজিটেবল প্যাটিস
উপকরণ
সবজি ১ কাপ (সিদ্ধ করা), ময়দা ৪ কাপ, ডিম ২টি, বাটার ২০০ গ্রাম, লবণ ৩ চা চামচ, সবজি ১ কাপ (পছন্দমতো), সয়াবিন ৫ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ময়দা, ডিম, লবণ, তেল ও পরিমাণমতো পানি দিয়ে খামির মাখিয়ে ১৫ মিনিট রাখুন।
২. কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, গরম মসলা গুঁড়া ও সবজিগুলো একটু ভেজে নামিয়ে নিন।
৩. ময়দা থেকে রুটি বেলে তার ওপর বাটার দিয়ে ৩ ভাগ করে পেঁচিয়ে রোল করে নিন। এরপর প্যাটিসের মতো কেটে ভেতরে ফিলিং দিয়ে ৩ কোনা ভাঁজ করে ওপরে ডিম ব্রাশ করে নিন।
৪. কনভেকশন ওভেনে ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২০-২৫ মিনিট বেক করুন।
৫. ওভেন ৫ মিনিট প্রিহিট করে নিন।
সবজি রোল
উপকরণ
ময়দা ৩ কাপ, ইস্ট ১ চা চামচ, ডিম ২টি, লবণ ৩ চা চামচ, সবজি ২ কাপ (পছন্দমতো) পটোল, বরবটি, পেঁপে, গাজর, সয়াবিন তেল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা কুচি ২ চা চামচ, রসুন কুচি ২ চা চামচ, তিল পরিমাণমতো কাঁচা মরিচ কুচি ৩ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. সবজিগুলো সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিন।
২. ময়দা, ইস্ট, ডিম ১টি, লবণ, তেল ও পরিমাণমতো পানি দিয়ে খামির মাখিয়ে ৩০ মিনিট রাখুন।
৩. তারপর কড়াইয়ে তেল দিয়ে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি ও সবজিগুলো একটু ভেজে নামিয়ে নিন।
৪. এবার ডো থেকে রুটি বেলে ভেতরে ফিলিং দিয়ে গোল করে পেঁচিয়ে ওপরে ডিম ব্রাশ করে তিল দিন।
৫. কনভেকশন ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২০-২৫ মিনিট বেক করুন।
৬. ওভেন ৫ মিনিট প্রিহিট করে নিন।
সবজির কাপ কেক
উপকরণ
ডিম ৪টি, চিনি ২ চা চামচ, লবণ সামান্য, সবজি ২ কাপ (সিদ্ধ করা) বরবটি, পেঁপে, গাজর, টমেটো, সয়াবিন তেল ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ,
ময়দা দেড় কাপ, লবণ এক চিমটি, বেকিং পাউডার ১ চা চামচ, দারচিনি গুঁড়া আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. সবজি গোলমরিচ গুঁড়া দিয়ে হালকা করে তেলে ভেজে নিন, যেন লাল না হয়। বিটার দিয়ে ডিম ভালো করে চিনি দিন।
২. ময়দা, লবণ, বেকিং পাউডার, দারচিনি গুঁড়া একসঙ্গে চেলে মিশ্রণের সঙ্গে মিশিয়ে সব সবজি দিয়ে হালকা করে মেখে নিন।
৩. কেকের ডাইসে ঢেলে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১৫-২০ মিনিট বেক করুন।
