সংবাদ সম্মেলনে ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা তাম্মী যে কাগজ দিয়েছেন তাতে দেখা যায় তিনি ২০১৬ সালে রাকিব হাসানকে ‘স্ত্রী কর্তৃক তালাক নোটিশ’ দিয়েছেন। অন্যদিকে তার পাসপোর্টে দেখা যায় ২০১৮ সালে রাকিব হাসানকে স্বামী ‘উল্লেখ’ করে ‘পাসপোর্ট’ ইস্যু করেছেন তামিমা।
সংবাদ সম্মেলনে দেয়া ‘স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ: আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হাতে একটি কাগজ দিয়েছেন তামিমা তাম্মী, ক্রিকেটার নাসির এবং তাদের আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার। যে কাগজের শিরোনাম ‘স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকে নোটিশ’।
যেটিতে উল্লেখ করা হয়েছে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর তামিমা তাম্মী তার রাকিব হাসানকে তালাক প্রদানের নোটিশ দিয়েছেন। মামলার ডকেটে সংযুক্ত তামিমার ‘পাসপোর্ট’ যা বলেছে:আদালতে ক্রিকেটার নাসির ও তামিমা তাম্মীর বিরুদ্ধে মামলার ডকেটে একটি নথী সংযুক্ত করেছেন আইনজীবী ইশরাত হাসান। বিস্তারিত আসছে…
