‘সঞ্জীব’ নিয়ে ব্যস্ত বাপ্পা‘

জনপ্রিয় ব্যান্ড দলছুটের নতুন অ্যালবাম আসছে খুব শিগগিরই। ব্যান্ডটির দলনেতা বাপ্পা মজুমদার এ অ্যালবামরে কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন স্টুডিওতে বসে এ অ্যালবামের গানের কাজ করছেন তিনি। দলছুটের এবারের অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সঞ্জীব’। দলছুটের অন্যতম সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর নামেই এ অ্যালবামটি করার সিদ্ধান্ত নেন বাপ্পা। এরই মধ্যে অ্যালবামের কয়েকটি গানের কাজ শেষ হয়েছে।
সম্প্রতি ‘দাবাড়ু’ শিরোনামের একটি গানের কাজ শেষ হয়েছে। এর কথা লিখেছেন কবির বকুল। বাপ্পা মজুমদার বলেন, দলছুটের নতুন অ্যালবাম ‘সঞ্জীব’-এর কাজ চলছে। বেশ কিছু গান দিয়ে অ্যালবামটি সাজানো হবে। আমার বিশ্বাস দলছুট ভক্তদের ভালো লাগবে গানগুলো।