সংসদে এমপি মাশরাফির প্রথম দিন

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যোগ দিতে রোববার প্রথমবারের মত সংসদে গিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এলাকার উন্নয়নেই বেশি নজর দেয়ার কথা বলেছেন তিনি।

প্রসঙ্গত, সংসদ শুরু হয়েছে গত ৩০ জানুয়ারি। তবে বিপিএল নিয়ে ব্যস্ত থাকার কারণে অধিবেশনের শুরুতে সংসদে যোগ দিতে পারেননি নড়াইল-২ আসন থেকে নব নির্বাচিত সাংসদ মাশরাফি বিন মর্তুজা। আজ সংসদ অধিবেশনে যোগ দিতে যান তিনি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সারাদেশে আওয়ামীলীগের বিপুল বিজয় অর্জন হলেও সবারই প্রায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন মাশরাফিই।