শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ১৪ সদস্যের একাদশ

বিশ্বকাপে ব্যস্ত সময় পার করলেও শ্রীলঙ্কা সফরের আগে আবারো জড়ো হচ্ছেন ক্রিকেটাররা।

আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে লঙ্কা সফরের ক্যাম্প।

মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প শেষে ২০ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার (১৫ জুলাই) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এই তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় দলের ক্যাম্প করারও কথা ছিল না।

তবে শেষমুহুর্তে ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের পারফরম্যান্সে যেন কোনো ত্রুটি না থাকে এ কারণেই শেষমুহুর্তে এসে ক্যাম্পের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।এদিকে শ্রীলঙ্কা সফরে সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের ছুটি মন্জু‌র করা হয়েছে। ফলে এই দুই ক্রিকেটারকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাবে না বাংলাদেশ দল।

থাকছেন মাশরাফি বিন মুর্তজা, তার নেতৃত্বেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। সফরের আগে আপাতত সবার ভাবনা দল নিয়ে। বিশ্বকাপ স্কোয়াড থেকে দলে পরিবর্তন কিছু থাকছেই- এটুকু নিশ্চিত। ১৩ অথবা ১৪ সদস্যের দল ঘোষণা করা হবে মঙ্গলবার বা বুধবার।

ভারত সফরে থাকা বিসিবি একাদশের কোনো ক্রিকেটার লঙ্কা সফরের দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও রয়েছে।মিরপুরে ক্যাম্প শেষে বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ত্যাগ করবে আগামী ২০ জুলাই। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দলের মধ্যকার সিরিজ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই।

শ্রীলংকা সফরের সম্ভাব্য স্কোয়াডঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্ম*দ মিথুন , মাহমুদুল্লাহ রিয়াদ ,ইম*রুল কায়েস, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোহাম্ম*দ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

একনজরে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি:

তারিখ ম্যাচ/যাত্রা ভেন্যু২৬ জুলাই ২০১৯ ১ম একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো২৮ জুলাই ২০১৯ ২য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো৩১ জুলাই ২০১৯ ৩য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো১ আগস্ট ২০১৯ শ্রীলঙ্কা ত্যাগ করবে বাংলাদেশ দল