শোয়েব আখতারের পরিবারে শোকের ছায়া

সবাই কাঁদিয়ে না ফেরার দেশে পাকিস্তানের গতি দানব শোয়েব আখতারের মা। এই দুনিয়াতে ‘মায়ের চেয়ে আপন কেহ নাই’, সেই আপন মানুষটিকেই হারিয়ে ফেললেন শোয়েব আখতার।

আজ (রোববার) ভোররাতে মা হারানোর দুঃসংবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।’

‘জি নিউজ’-এর তথ্যমতে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরা হয়নি। শোয়েব আখতার জানিয়েছেন, আজ আসরের পরই ইসলামাবাদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।