শেষ শ্রদ্ধায় রানী সরকারকে চিরবিদায়, জানেন কে এই রানী সরকার?

বাংলা চলচিত্রের অন্যতম একজন অভিনেত্রী ছিলেন রানী সরকার। সেই সময়ে অভিনয় দিয়ে ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। কিন্তু জীবনের মায়া কাটিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এ অভিনেএী।

চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী রানী সরকারকে শেষ শ্রদ্ধা জানাতে বিএফডিসিতে এসেছেন তার দীর্ঘ দিনের সহকর্মীরা। আজ বিকাল তিনটার দিকে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, বিএফডিসি ও তথ্য মন্ত্রণালয় পৃথক পৃথকভাবে ফুল দিয়ে সম্মান জানায় রানী সরকারকে।

এফডিসিতে শুটিং করছিলেন শাকিব খান। ক্যাপ্টেন খান সিনেমার শুটিং ফেলে জানাজার আগে রানী সরকারকে শেষ দেখা দেখতে এসেছিলেন তিনি। এসেছিলেন জায়েদ খান, রিয়াজ, আলমগীর, ফারুক ও নায়িকা সিমলাসহ আরও অনেকে। জানাজা শেষে আজিপুর গোরস্তানে নিয়ে যাওয়া হয় মরদেহ। দাফন হবে সেখানেই।

শনিবার (৭ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রানী। ৮৬ বছর বয়সী এই অভিনেত্রী বার্ধক্য ছাড়াও পিত্তথলির পাথর, বাতজ্বর, জটিল কোলেলিথিয়েসিস রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

রানী ছিলেন ষাট ও সত্তর দশকের খল-অভিনেত্রী। নেতিবাচক চরিত্রে তার উপস্থিতি দর্শকদের আনন্দ দিয়েছে। ১৯৫৮ সালে রানী সরকারের চলচ্চিত্রে অভিষেক হয় এ জে কারদার পরিচালিত ‘দূর হ্যায় সুখ কা গাঁও’ চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘চান্দা’তে অভিনয় করেন। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি।তার মৃত্যুতে শেকাহত চলচিএ জগত।