শেষ পর্যন্ত সেমি ফাইনাল খেলবে বাংলাদেশ : মার্ক বাউচার

এবারের বিশ্বকাপে একটু আনলাকিই বলা চলে বাংলাদেশ দলকে। বৃষ্টি বাধা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভূলের কারণে ৭ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে টাইগাররা।

বৃষ্টির কারণে বিশ্বকাপে নিজেদের মহাগুরুত্বপূর্ন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যাক্ত হয় টাইগারদের। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও অল্পের জন্য হাতছাড়া হয়ে যায় তাদের।

সেমিফাইনালে যাওয়ার সমীকরণ টাইগারদের জন্য কঠিন হয়ে দাড়ালেও প্রোটিয়া সাবেক উইকটরক্ষক মার্ক বাউচার বিশ্বাস করেন তবুও বিশ্বকাপের শেষ চারে যাবে বাংলাদেশ।

দক্ষিন আফ্রিকান সাবেক এই তারকা বলেন ,‘বাংলাদেশ এই বিশ্বকাপে দারুণ খেলেছে। তারা বিশ্বকাপের যোগ্য দল। যদিও এই বিশ্বকাপের সমীকরণ একটু কঠিন তাদের। তারপরেও শেষ পর্যন্ত সেমি ফাইনাল খেলবে তারা।’

উল্লেখ্য যে, সেমিতে যাওয়ার জণ্য পরবর্তী দুই ম্যাচ জেতার আর কোন বিকল্প নেই বাংলাদেশ দলের।