শেন ওয়ার্নের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে যা বললেন শোয়েব আখতার

অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি এবং তর্কসাপেক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মা;রা গেছেন এই কিংবদন্তি। খবর ফক্স ক্রিকেটের।

এদিকে, সোশ্যাল মিডিয়া টুইটারে পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার লিখেছেন, ‘এইমাত্র মর্মান্তিক সংবাদ শুনলাম।

কিংবদন্তি লেগি শেন ওয়ার্ন মারা গেছেন। এতে আমি এত মর্মাহত যে তা বলে বোঝাতে পারব না। কী অসধারণ একজন কিংবদন্তি, মানুষ ও ক্রিকেটার।’

মৃ;ত্যুর সময় শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডে ছিলেন ওয়ার্ন। তার এজেন্সি জানিয়েছে, থাই বাংলোয় নিষ্প্রা;ণ অবস্থায় পাওয়া যায় তাকে। পরে চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন। তবে আর চেতন হননি তিনি।

বলা বাহুল্য সর্বকালের অন্যতম সেরা লেগি ওয়ার্ন। বর্ণিল ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট শিকার করেন তিনি। ক্রিকেটের অভিজাত সংস্করণের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ।

এছাড়া ১৯৪ ওয়ানেডেতে ২৯৩ উইকেটও রয়েছে তার দখলে। সম্প্রতি ঐতিহাসিক অ্যাসেজ সিরিজে তাঁকে ধারাভাষ্য দিতে দেখা যায়।