বর্তমান সময়ে খুব একটা ভালো পজিশনে নেই বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এবার উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ, আর শুরুতেই সুখবর পেল টাইগাররা, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আজ প্রথম ওয়ানডে ম্যাচটি খেলতে প্রোভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৭ টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও চ্যানেল নাইন।
টেস্টে ব্যর্থ হওয়ার পর এবার ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই আজ মাঠে নামবে টাইগাররা। এরই মধ্যে টস হয়ে গেছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
