গতবছর একটি ভিডিও এবং ছবি হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় একটি শুকর মানবশিশুর মত দেখতে বাচ্চা প্রসব করেছে।
এরপর বিভিন্ন গণমাধ্যমে ওই ঘটনার খবর প্রকাশিত হয়। তখন বলা হয়, কেনিয়ার মুরাঙ্গা এলাকায় একটি শুকরের পেটে মানবশিশুসদৃশ প্রাণীর জন্ম হয়েছে। এই ঘটনায় স্থানীয় লোকজন বিস্মিত।
এবার বেরিয়ে এলো ওই খবরের পেছনের সত্য। সম্প্রতি কলিনস ডিকশনারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ওই খবরকে ‘মিথ্যা’ ঘোষণা করেছে। অদ্ভুত দেখতে ওই বাচ্চার প্রতিকৃতি মূলত তৈরি করা।

ইতালির বিখ্যাত শিল্পী লাইরা মাগানুচো সিলিকন এবং রাবার দিয়ে এটি তৈরি করেছিলেন। আর ওই ছবিটি তোলা হয়েছিলো তার ইস্টে স্টোরে। এরপর নিজের ইনস্টগ্রামে ওই ছবি এবং ভিডিও পোস্ট করেন যা পরে ভাইরাল হয়।
ইস্টে শপের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে যে, ওই বডিটি সিলিকন এবং রাবার দিয়ে তৈরি করা হয়েছিলো। পরে এটি বিক্রিও হয়ে গেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
