শিল্পী সমিতির ভোট শেষ, চলছে গণনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অভিনয় শিল্পীরা।চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অভিনয় শিল্পীরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা শহীদুল হারুন এই তথ্য নিশ্চিত করেন।

শহীদুল হারুন জানান, এবার ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোট দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এবার বাইরে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে প্রার্থী সবাই ভোট গণনা দেখতে পারছেন। তাই বিষয়টি নিয়ে কারও সংশয় থাকবে না।

চাদরের নিচ দিয়ে ভোটারদের টাকা দিচ্ছে জায়েদ খান, অভিযোগ নিপুণেরচাদরের নিচ দিয়ে ভোটারদের টাকা দিচ্ছে জায়েদ খান, অভিযোগ নিপুণের তিনি আরও জানান, শিল্পী সমিতির ভোট গণনায় দীর্ঘ সময় লাগে। কারণ ভোটগুলো বেশ কয়েকটি ভাগে গণনা করতে হয়।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শিল্পী সমিতির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটি গঠন করেছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার। অন্যটিতে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।