বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল বুধবার ২৫ জুলাই সন্ধ্যা সোয়া ৭টায় পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করবে নাটক ‘সে’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্যনির্দেশক দেবাশিষ ঘোষ।
নির্দেশনা আলোক পরিকল্পনায় নাসিরুল হক খোকন ও মঞ্চ পরিকল্পনায় সেলিম শামসুল হুদা চৌধুরী। এতে অভিনয় করবেন শিশুশিল্পী সামিয়া জয়ী, মিজান, কামাল, সাদিয়া, এস. পি. অরণ্য, মামুন, মিল্টন, পাভেল, ডলি, আজিজ, শাকিল, জিসাম ও ইকবাল।
নাটকটি পদাতিক নাট্য সংসদের ৩০তম প্রযোজনা। গত ৯ ডিসেম্বর ২০১১ইং ভারতের আগরতলায় পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের ‘সে’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।
বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন প্রকল্পের মঞ্জুরিকৃত অনুদানপ্রাপ্ত নাটক এটি।
