শিব দর্শনে গেলেন কঙ্গনা

হঠাতই মুম্বাই থেকে কয়েম্বাত্তুরে চলে গেলেন কঙ্গনা। সাদা শাড়ি পরে সেখানে গেলেন কঙ্গনা। শোনা যাচ্ছে, কয়েম্বাত্তুরে আদিযোগী শিব-এর দর্শনে গেছেন কঙ্গনা। আশির্বাদ প্রার্থনা করেই আদিযোগী শিব দর্শনে গেছেন বলিউড অভিনেত্রী। সাদা শাড়ি, সেই সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজের সঙ্গে রোদ চশমা চড়িয়ে কঙ্গনা যখন বিমানবন্দরে হাজির হন, তখনই ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ।

পরবর্তী সিনেমার মুক্তি জন্যই কি আদিযোগী শিব দর্শনে গেছেন কঙ্গনা? সেই উত্তর অবশ্য শোনা যায়নি অভিনেত্রীর মুখে।

সম্প্রতি পরবর্তী সিনেমা ‘মেন্টাল হ্যায় ক্যা’-র শুটিং করতে লন্ডনে যান কঙ্গনা রানাওয়াত। এই সিনেমায় বলিউড ‘কুইন’-এর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘মেন্টাল হ্যায় ক্যা’।

অন্যদিকে, ‘মনিকর্ণিকা’-র শুটিং নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন কঙ্গনা। এই সিনেমায় রানি লক্ষ্মীবাই-এর চরিত্রে অভিনয় করছেন ‘কুইন’। ২০১৯-এর ২৫ জানুয়ারি মুক্তি পাবে কঙ্গনার ‘মনিকর্ণিকা’।