রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে সরগরম বলিউড পাড়া। দুই তারকা যদিও বিষয়টি নিয়ে সেভাবে মিডিয়ার সামনে মুখ খোলেননি। তবে রণবীরের বিয়ে নিয়ে উঠছে নানান প্রসঙ্গ। ঠিক সেই মুহূর্তেই ছেলেকে নিয়ে মুখ খুললেন ঋষি কাপুর। শিগগিরই ছেলের বিয়ে দেখতে চান বলে জানিয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা।
যদিও ছেলের বিয়ে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন ঋষি। এক নামী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আমার যখন ২৭ বছর বয়স তখনই বিয়ে করে ফেলেছিলাম। আর রণবীরের এখন বয়স ৩৫। আমি চাই আমার ছেলে খুব শিগিগিরই বিয়ের বিঁড়েতে বসুক।
ঋষি কাপুর আরো জানান, রণবীর নিজের পছন্দের যে কাউকে বিয়ে করতে পারেন। ‘আমি চাই আমার নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাতে!
এদিন, ঋষি কাপুরকে প্রশ্ন করা হয় আলিয়া ভাটের বিষয়ে। এ প্রশ্নের উত্তরে ঋষি বলেন, ‘যা হচ্ছে সেটা সবাই জানে। আমায় আর নতুন করে কিছু বলতে হবে না’। ফলে ছেলের সঙ্গে আলিয়ার সম্পর্ক নিয়ে কিছু খোলসা না করলেও যে ইঙ্গিত করেছেন, তা অনেকটাই স্পষ্ট।
