শায়খ আহমাদুল্লাহ’র শারীরিক অবস্থা বেশি ভালো না!

জনপ্রিয় ইসলামিক স্কলার, দাঈ ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহ করো’না আ’ক্রা’ন্ত হয়ে গতকাল রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার শা’রী’রি’ক অবস্থার অ’বনতি হওয়ায় আজ তাকে স্থানান্তর করে ঢাকার অন্য একটি বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছে।

শা’রীরি’ক অ’বস্থার অব’নতি বিষয়টি নিশ্চিত করে তার ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-এর শা’রীরি’ক অবস্থা বেশ অ’স্থিতিশীল। পরিস্থিতি কিছুটা অবন’তি হলে তাঁকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আপনাদের নিকট শায়খের জন্য দোয়ার আরজি পেশ করছি।’ এর আগে গতকাল তার পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে তার করো’না আ’ক্রা’ন্তের বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ দীর্ঘদিন ধরে জ্ব’র, সর্দি ও কা’শিতে ভুগছিলেন।

অসুস্থতা সত্ত্বেও তিনি বিরামহীনভাবে কাজ করেছেন। গতকাল তিনি নাটোরে পূর্বনির্ধারিত একটি মাহফিলে আলোচনা করেন। মাহফিল চলাকালে তিনি অসুস্থতা বোধ করেন। নাটোর থেকে ফেরার পথে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩টায় তাকে ঢাকার পা’ন্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।’ পেজে আরো বলা হয়, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার শরীর থেকে কোভিড-১৯ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।’