শাশুড়ির নাচ দেখে যে আবদার করলেন শাহরুখ

পর্দার মতো বাস্তব জীবনেও বেশ রোমান্টিক বলিউড বাদশা শাহরুখ খান। স্ত্রী গৌরী খানের সঙ্গে তার কেমিস্ট্রি বলিপাড়ার অন্যান্য তারকা দম্পতিকে হার মানায়। ক্যামেরার বাইরে গৌরীতেই মগ্ন থাকেন কিং খান।

গৌরীর গুণের শেষ নেই। প্রযোজনার পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে তার বেশ খ্যাতি রয়েছে। তার মা অর্থাৎ শাহরুখের শাশুড়ি সাবিতা ছিব্বারও কোনো অংশে কম নন। বিন্দাস নাচেন তিনি। শাশুড়ির নাচের ভিডিও দেখে মুগ্ধ শাহরুখ। শুধু তাই নয়, শাশুড়ির কাছে বিশেষ আবদারও করেছেন তিনি। তার কাছে নাচ শিখতে চান কিং খান।

গেল বছর মায়ের জন্মদিনে (৯ সেপ্টেম্বর) শুভেচ্ছা জানিয়ে তার নাচের ভিডিও টুইট করেন গৌরী। ইউরো ক্যারিবিয়ান ভোকাল গ্রুপ বনি এম-এর বিখ্যাত ‘ড্যাডি কুল’ গানে নেচেছিলেন সাবিতা ছিব্বার।

ক্যাপশনে মায়ের উদ্দেশ্যে গৌরী লিখেছেন, কেউ তোমার সঙ্গে নাচে পাল্লা দিতে পারবে না। শুভ জন্মদিন মা। গৌরীর সেই ভিডিও শেয়ার করেই আবার শাহরুখ লেখেন- হ্যাঁ, শাশুড়ির কাছ থেকে নাচটা এবার শিখতেই হবে।

প্রসঙ্গত, প্রেম করেই বিয়ে করেছেন শাহরুখ ও গৌরী। তাদের বিয়েটা প্রথমে কেউই মেনে নিতে পারেননি৷ একজন মুসলিম ও একজন হিন্দু হওয়ায় এই বিয়ে নিয়ে রাজী ছিলেন না গৌরীর পরিবার৷ গৌরীকে প্রায় ৩ বার বিয়ে করতে বাধ্য হন শাহরুখ৷ প্রথমে রেজিস্ট্রি বিয়ে, তারপর নিকাহ অর্থাৎ ইসলাম মতে বিয়ে ও পরেরটা একেবারে শিখ রীতিতে পাঞ্জাবি বিয়ে।