বলিউড তারকাদের মধ্যে চলছে দামি ফ্ল্যাট কেনার হিড়িক। সম্প্রতি মুম্বাইয়ে ৫৬ কোটি রুপি দিয়ে একটি ফ্ল্যাট কেনেন জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। এর তিন দিন পরই এর চেয়ে বেশি দামে ফ্ল্যাট কিনলেন ‘বাঘি-২’ খ্যাত টাইগার শ্রফ। ১০০ কোটি রুপি দিয়ে অ্যাপার্টমেন্ট কিনে তাক লাগিয়ে দিলেন পুরো বলিউডকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছর এই ফ্ল্যাটে উঠবেন শ্রফ। জন আব্রাহামের ভাই ইন্টেরিয়র ডিজাইনার অ্যালান এই ফ্ল্যাট সাজাচ্ছেন। জনের বাড়ির ডিজাইন পছন্দ হয়েছিল টাইগারের। তাই তার ভাইকেই বেছে নিয়েছেন তিনি। মুম্বাইয়ের শহরে কেনা এই বিশাল অ্যাপার্টমেন্টটির শোওয়ার ঘরই আটটি।
জানা গেছে, বহুদিন ধরেই ফ্ল্যাটের সন্ধানে ছিলেন টাইগার। অবশেষে নিজের পছন্দমতো মিলে যাওয়ায় দাম নিয়ে ভাবেননি এ তারকা।
উল্লেখ্য, টাইগার শ্রফের সর্বশেষ ছবি ‘বাঘি-২’। ছবিটি দিয়ে বক্স অফিস কাঁপিয়েছেন এ তারকা। ভারতীয় ইতিহাসের অন্যতম ব্যবসা সফল সিনোমার তকমাও পেয়েছে ছবিটি। এ সিনেমার সাফল্যের পর তাই বেশ ফুরফুরে মেজাজেই আছেন এ তারকা।
