চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন জায়েদ-নিপুণ। তাদের দ্বন্দ্ব আইনি লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আদালতের বাইরেও অন্য রকম এক লড়াইয়ে জড়িয়েছেন দুজন।
এদিকে, একত্রে কাজ করার জন্য তাগিদ অনুভব করে শপথ নিয়েছেন শিল্পী সমিতির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত অভিনেত্রী। প্রতিপক্ষ প্যানেলের সদস্য হিসেবে অঞ্জনাই প্রথম শপথ নিলেন। বুধবার সন্ধ্যায় এফডিসিতে এসে ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ নেন তিনি। এ নিয়ে এফডিসিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তবে অঞ্জনা বলছেন তিনি অপেক্ষা করেছেন দেখেছেন, দেখেছেন তারপরে বুঝেশুনে শপথ নিয়েছেন। শপথের পর অঞ্জনাকে ফুল দিয়ে বরণ করে নেন নিপুণ।
এবারের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল প্রতিদ্বন্বীতা করে। সভাপতি পদে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হন। পরে নিপুণের আবেদনের প্রেক্ষিতে সাধারণ পদটির দাবিদার কে হবে সে ভাগ্য নির্ধারণ আদালতের রায়ের ওপর।
এরইমধ্যে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্যানেলের নির্বাচিতরা শপথ নিয়েছেন। কিন্তু সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় জায়েদ খানের সঙ্গের কেউ শপথ নেননি।
