শনিবার বিকেল’ ছবির সমালোচকদের জবাব দিলেন ফারুকী

এ বছরের মুক্তির অপেক্ষায় আছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ছবি ‘শনিবার বিকেল’। ছবিটিতে অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। । আর এই ছবির কিছু স্থিরচিত্র দিয়ে অনলাইনে কিছু মানুষ নানা ব্যাখ্যা দিচ্ছেন।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এইসব বিভ্রান্তির ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার মর্মান্তিক ঘটনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর দেয়া ফেসবুকে স্ট্যাটাসটি বিডি২৪রিপোর্টের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হয়: আজ রবিবার বিকেলে ফারুকী লিখেছেন,

‘আমি ভেবেছিলাম এই বিষয়ে কিছু বলবো না, যেমনটা চলছে চলুক। কিন্তু এখন মনে হচ্ছে দাবানলের চেয়েও বিভ্রান্তি দ্রুত ছড়ায়। ‘শনিবার বিকেল’ ছবির বিষয়ে অনলাইনে যেসব বিভ্রান্তি ছড়াচ্ছে তার বিষয়ে আমাদের অফিসিয়াল বিবৃতি ‘ছবিয়াল’ পেজে দেখুন।

তার সঙ্গে আরও বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, আমি ইসলামবিরোধী নই কিংবা প্রচারকও নই। আমি শুধুই একজন নির্মাতা। ছবি না দেখেই কাউকে ইসলামবিরোধী বলা কিংবা তার বিচার চাওয়া বিজ্ঞের কাজ হতে পারে না। ধন্যবাদ।’