বাবাকে ভারত ক্রিকেটের বরপুত্র বলা হয়। ৫০ উর্ধ্ব সেঞ্চুরি হাঁকিয়েছেন গোটা ক্যারিয়ারে। এখন ক্রিকেটবিশ্বে শচিন নাম শোনা মাত্রই বোলারদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়।
আর সেই হিরো বাবার পুত্র হিরো হবে এটাই স্বাভাবিক। যদি সে ক্রিকেটার হয় তবে বাড়তি সুযোগ-সুবিধা আশা করাই যায়। কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। আর তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। এর আগে শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দলে জায়গা পাননি তিনি। আবারো ঘটেছে একই কাণ্ড।
বাবার পথে হাঁটার স্বপ্ন দেখলেও ভারতের তিনটি অনূর্ধ্ব-১৯ দলের একটিতেও জায়গা করে নিতে পারেননি অর্জুন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল এবং ‘বি’ দল-তিনটি স্কোয়াডেই নাম নেই শচিন-পুত্রের।
