লো’ভী ব্যবসায়ীরাই দেশের আসল করোনাভাইরাস

করোনাভাইরাস আতঙ্ক ভর করেছে সারাদেশে। এরই মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসেআ,ক্রান্ত হয়েছেন দেশের ২৪ জন মানুষ, মা’রা গেছেন দুইজন। সবখানেই বিরাজ করছে ভয়, সবার মধ্যেই রয়েছে চাপা আতঙ্ক।

এমতাবস্থায় অন্যান্য সব দেশে নাগরিক জীবনকে আরও সহ’জ ও স্বাভাবিক রাখতে নমনীয় হতে দেখা যাচ্ছে সকল ব্যবসায়ীকে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যহ্রাস দেখা গেছে অনেক দেশে।

কিন্তু ব্যতিক্রম বাংলাদেশে। করোনার আ’ঘাত হানার আগেই মাস্কের দাম হয়েছিল আকাশচুম্বী। লো’ভী ব্যবসায়ীরা মজুদ করে রেখেছিল অ’তি প্রয়োজনীয় স্যানিটাইজার। এছাড়া কাঁচা বাজারের দামও বেড়েছে কয়েকগুণ।

এসব লো’ভী ব্যবসায়ীদের এক হাত নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার রুবেল হোসেন। তার মতে, লো’ভী ব্যবসায়ীরাই দেশের আসল করোনাভাইরাস। ফেসবুকে নিজের পেজে এ বিষয়ে এক পোস্ট করেছেন রুবেল। সেটি নিচে তুলে ধ’রা হলো:

‘লো’ভী ও নি’র্মম জাতি আম’রা। চায়নাতে (চীনে) এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা আর ২০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকা! কারণ আম’রা লো’ভী অমানুষ!

শ্রদ্ধার সাথে স্ম’রণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আম’রা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আম’রা সবাই এক নই। কেন?

মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, ধিক্কার জানাই ওই সমস্ত লো’ভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনা ভাইরাস।’