মিস ডিভা ২০২০-তে হাজির হয়ে যেন সবার নজরে চলে আসেন মালাইকা অরোরা। হলুদ রঙের ফ্লোরাল গাউন পরে মালাইকা যখন ক্যামেরার সমানে হাজির হন, তখন যেন তাকে দেখে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে।
হলুদ রঙের গাউন পরা মালাইকাকে দেখে যেমন জোর আলোচনা শুরু হয়ে যায়, তেমনি তাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ।
হলুদ রঙের গাউন পরা মালাইকাকে দেখে কেউ তার ‘লজ্জাহীন মহিলা’ বলে কটাক্ষ করতে শুরু করেন। আবার কেউ বলতে শুরু করেন, ‘শরীরের গোপনাঙ্গ এভাবে সব সময় দেখানোর কী আছে’! কেউ বলতে শুরু করেন, ‘লাজলজ্জা কি সব বিক্রি করে দিয়েছেন মালাইকা’!
‘বুড়ো বয়সে সবার নজরে আসার জন্য (Malaika Arora) মালাইকা এই ধরনের পোশাক বেছে নিচ্ছেন’ বলেও কেউ কেউ আক্রমণ করতে শুরু করেন তাঁকে।
যদিও কটাক্ষের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে দেখা যায়নি মালাইকা অরোরাকে।
সম্প্রতি গোয়ায় গিয়ে অর্জুন কাপুরের সঙ্গে নতুন বছর শুরু করেন মালাইকা অরোরা। বাবা, মা বোন এবং মালাইকার গোটা পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অর্জুনকে।
মালাইকার সঙ্গে বিয়ের এই মুহূর্তে কোনও পরিকল্পনা না থাকলেও, অর্জুন কাপুর যে তাদের সম্পর্ককে প্রকাশ্যে আনতে শুরু করে দিয়েছেন, তা স্পষ্ট হয়ে যায়।
