লাগাতার কর্মবিরতি ও আন্দোলনে উত্তাল এফডিসি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসি। গতকাল ২৮ জানুয়ারি ছিলো শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷ শনিবার (২৯ জানুয়ারি) এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এ সময় তিনি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমীনের অপসারণ দাবি করেন।

তার অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্ম বিরতি চলবে। রবিবার (৩০ জানুয়ারি) থেকে মানববন্ধনও করবেন তারা। একই সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনের এবারের কমিশনার পীরজাদা হারুনকে চলচ্চিত্র থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি সিনেমায় আর অভিনয় করতে পারবেন না বলেও জানান সোহানুর রহমান সোহান।