লন্ডনে চিকিৎসারত ইরফান খানের ছবি

নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত ইরফান খানের লন্ডনে চিকিৎসা চলছে। বেশ কিছুদিন কোনও খবর ছিল না তার, ইরফান নিজেই মাঝে মধ্যে এ ব্যাপারে জানাতেন কিছু কিছু। কিন্তু এবার হাতে এসেছে তার একটি ছবি।

এবার কিছু লেখেননি ইরফান। শুধু নিজের টুইটার প্রোফাইলে আপলোড করেছেন হাসি মুখের এই ছবিটি। ছবিতে পরিষ্কার, তিনি বেশ কিছুটা রোগা হয়ে গিয়েছেন। কিন্তু মনের জোর কমেনি একটুও। খবর- ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ।

ইরফান নিজেই জানিয়েছিলেন, তিনি নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত। এই বিরল টিউমার শরীরের যে কোনও জায়গাকে আক্রমণ করতে পারে। এই অসুখের মোকাবিলা কঠিন বলেও জানিয়ে দেন তিনি। তারপর থেকেই তার লন্ডনে চিকিৎসা চলছে।