বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলেন, বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে হবে সাকিবের। কিন্তু রোডস এমন কিছু বুঝাতে চাননি বলেই দাবি করছেন সাকিব।
সাকিব বলেন, ‘এমন কিছু তিনি বুঝাতে চাননি। তিনি আমার খুব কাছের একজন মানুষ। আর তিনি যা বুঝাতে চেয়েছেন তা হল বিশ্বকাপে ভালো পারফর্ম করার জন্য আমি মুখিয়ে আছি। তিনি এটাই বুঝাতে চেয়েছেন।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেই দারুণ পারফর্ম করেছেন সাকিব। ব্যাট হাতে ৮৪ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৫ রান করেন। অন্যদিকে বল হাতে ১০ ওভারে ৫০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন সাকিব।
